শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আখানগরে মাস্কবিহীন জমজমাট হাটবাজার

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ১১.০১ পিএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে
মো:মনসুর আলী, (রুহিয়া) ঠাকুরগাঁওপ্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনা সনাক্ত  দিন দিন শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ধাবিত হলেও করোনা আতঙ্কের মধ্যে জমে উঠেছে গ্রামের হাটবাজার।এসব হাটবাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এলাকার সচেতন মানুষ বিষয়টি নিয়ে উৎকন্ঠার মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে জানিয়েছে জেলা রোগনিয়ন্ত্রণ বিভাগ।
শনিবার আখানগর বাজারে এমনই চিত্র লক্ষ্য করা গেছে। অধিকাংশ লোকই মাস্ক ব্যবহার করছেন না। গত কয়েকদিনে এ জেলার গ্রামাঞ্চলের বাজারগুলোতে ক্রেতাদের গাদাগাদি ভিড় বেড়ে গেছে। ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও। কিন্তু স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ছাড়াই চলছে বেচাকেনা। ফলে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে।
জানতে চাইলে বিক্রেতারা বলেছেন, করোনার কারণে এবার রমজানের ঈদে ব্যবসা হয়নি। ফলে মোটা অংকের লোকসান গুনতে হয়েছে তাদের। এক সপ্তাহ আগেও বেচাকেনা কম ছিল।এখন আবারো ক্রেতাদের সংখ্যা বেড়ে গেছে।
এদিকে সচেতন মহল দুঃখ প্রকাশ করে বলেছেন, আখানগর বাজারে ঠাসাঠাসি ভিড়ে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। এমনকি শারীরিক দূরত্বও কেউ মানছেন না। করোনার প্রাদুর্ভাবে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।
ঠাকুরগাঁও সিভিল সার্জেন সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ৩২০ জনের করোনা পজিটিভ, তাদের মধ্যে সুস্থ ২২১ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com