শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৪.৪৩ পিএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি :কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিনধারা পল্লি বিদুৎ স্টেশনের সামনে রোববার দুপুরে ট্রাক – লেগুনা মুখামুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে একই পরিবারের ভাই ও বোনসহ ৪ জন নিহত এবং গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয় ও পুলিশি সৃত্রে জানা যায় কুমিল্লা ক্যান্টম্যান্টগামী যাত্রীবাহী লেগুনার সাথে সিলেট গামী লবন বোঝাই বাহী ট্রাক গাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি হরিনধারা এলাকায় মুখামুখি হলে ঘটনা স্থলে ২ জন নিহত হন এবং আরও ২ জন কে ময়নামতি ক্লিনিকে নেওয়ার পর মৃত্যু বরন করেন। এছাড়াও গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহতরা হলেন- একই পরিবারের ভাই ও বোন মোঃ ওসমানগনী (৩০), রিফা আক্তার ( ৩৫), পিতা মৃতঃ নবি নেওয়াজ ভূঁইয়া, গ্রামঃ গোবিন্দপুর, উপজেলা বুড়িচং, সাজেদা আক্তার (১৭), পিতাঃ আলী মিয়া, গ্রামঃ ছালিয়াকান্দি, উপজেলা-মুরাদনগর, সাধন চন্দ্র সাহা (৫০), পিতাঃ বিতন চন্দ্র সাহা, গ্রামঃ হোসেনপুর, উপজেলা- দেবীদ্বার, নিহত সকলেই কুমিল্লা জেলার বাসিন্দা। গুরুতর আহতরা হলেন – বুড়িচং উপজেলার ইবদারপুর গ্রামের নিলুফা বেগম(৪৮),একই উপজেলার মোঃ সিপন( ৩২)। দেবপুর হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ আজিজুল বারী বলেন- খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনা স্থলে ছুটে যান এবং নিহতদের উদ্ধার করেন, এবং নিহতদের মরদেহ সনাক্তকারী পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে তিনি জানান। ওই দিকে ময়নামতি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সাফায়ত হোসেন জানান দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি ও লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের নিকট হস্তান্তরসহ আইনানুগ ব্যবস্থায় মামলা পক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com