বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের বিশেষ নাটকে অভিনেতা তমাল মাহব্বু ব্যস্ত সময় পার করছে

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১১.৩০ এএম
  • ৭৯৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আল সামাদ রুবেলঃ অভিনেতা তমাল মাহবুব, ২০০৭ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ৪২০ নামক একটি ধারাবাহিক নাটকে ক্যারিয়ার শুরু করেন। তারপর একে একে বিভিন্ন নাটকে কাজ করতে থাকেন। যার ধারাবাহিকতা এখনো চলছে। তবে এখন তিনি শহীদ-উন নবী পরিচালিত আমাদের সংসার নামক একটি ধারবাহিক নাটকে কাজ করছেন।

এছাড়াও তিনি কয়েকটি সিনেমা ও মিউজিক ভিডিও এবং অসংখ্য বিজ্ঞাপনেও কাজ করেছেন। বর্তমানে তিনি তারিক মোহাম্মদ হাসানের ইনসাফ ভাই ও দুষ্ট বালিকারা, নাজমুল রনির টু ইডিয়ট, হাসান জাহাঙ্গীরের চাপাবাজ উল্লেখিত ধারাবাহিকগুলোতে নিয়মিত কাজ করছেন।

জুয়েল হাসানের বোবার বিয়ে, শাহিন আহমেদের আমিও কি মুক্তিযোদ্ধা এবং হাসান জাহাঙ্গীরের নায়িকার বিয়েসহ অসংখ্য একক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন।তমাল মাহবুব বলেন, আমি কাজে নিয়মিত থাকতে চাই।

সবার সাথে যোগাযোগ এবং সুসম্পর্ক রাখা একজন শিল্পী হিসেবে আমার প্রধান কাজ। তবে আমি সব সময় চেষ্টা করি যারা আমার চেয়ে ভালো বুঝেন বা জানেন তাদের সাথে মিশতে এবং চলতে। তবেই আমি সিনিয়রদের থেকে কিছু শিখতে পারবো।তিনি আরো বলেন, আমার নজর সব সময় জ্ঞানীগুনীদের দিকে।

আমি চাই আমার কাজের পরিধি বাড়ুক। তাই জানার ব্যাপারে আমি সবসময় তৃষ্ণার্ত। অভিনয় পেশায় নতুনদের কাজে যুক্ত হওয়ার ব্যাপারে জানতে চাইলে এই অভিনেতা বলেন, নতুনদের নায়ক নায়িকা হওয়ার চিন্তা প্রথমেই মাথা থেকে বাদ দিতে হবে।

শুরু করাটা আসল বিষয়। তাদের যোগ্যতা থাকলে পারিচালকরাই তাদের নায়ক নায়িকা বানাবে। মিডিয়া একটি যুদ্ধ ক্ষেত্রের মতো। এখন অনেক প্রতিযোগীতা। অনেক টিভি চ্যানেল পাশাপাশি অনলাইন তো আছেই। এই প্রতিযোগীতার বাজারে কেবল যোগ্যতা থাকলেই টিকে থাকা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com