শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ২৯১ জন আক্রান্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৮.৪৭ পিএম
  • ১০৫৩ বার পড়া হয়েছে

চীনে গত ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ এহামারিতে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ লাখ ১৭ হাজার ৬০৩ প্রাণ হারিয়েছে। বুধবার এএফপি এ তথ্য জানায়।
এদিকে একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৯ লাখ ১৫ হাজার ৭৮০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪২ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
পরিসংখ্যানে আরও বলা হয়, মাত্র গত ৭ দিনে বিশ্বব্যাপী নতুন করে ১৬ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত ব্যবহার করে এএফপি’র তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।
কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com