চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক বেলালের নেশা ছিল ধর্ষণ। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে নগরীর বায়েজিদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় সহকারী কমিশনারসহ তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
সিএমপির (উত্তর) উপকমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ভোরের দিকে শান্তিনগর সমবায় আবাসিক এলাকায় টহলরত পুলিশকে লক্ষ্য করে আসামি বেলাল দফাদার ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে বেলাল দফাদারকে গ্রেপ্তার করা হয়।
এরপর বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি এলজি, আটটি কার্তুজের খোসা, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্যাক্সিসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
উপকমিশনার আরো বলন, ‘নিহত বেলালের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি অপহরণ ও ধর্ষণ মামলা রয়েছে। সিএনজি অটোরিকশা চালানোর আড়ালে শিশু অপহরণ ও ধর্ষণ করাই নেশা ছিল বেলালের।