শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার।

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৩.৪৪ পিএম
  • ৭০৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৯৭৩ জনে দাঁড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ লাখ ৩০ হাজার ৯১১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৯৭ হাজার ৪৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৭২ জন মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২১ লাখ ৫৯ হাজার ৬৫৪ জন মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৮১ হাজার ৪৮৭ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে ভারতের নাম। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত ১১ লাখ ৫৫ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছেন ২৮ হাজার ৮৪ জন।

আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৭ লাখ ৮২ হাজার ৪০ জন করোনায় আক্রান্ত। রাশিয়াতেও মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১১তম। সেখানে করোনায় মারা গেছেন ১২ হাজার ৫৬১ জন মানুষ।

তবে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৪৫ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের তালিকায় দেশটির অবস্থান নবম স্থানে। বুধবার সকাল পর্যন্ত সেখানে শনাক্ত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৩৮৯ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com