শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ১১.১৫ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমান সাহেদ উত্তরা পশ্চিম থানার একটি প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন। আদালতের পেশকার মেহেদী  বলেন, সোমবার এক ব্যবসায়ী ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এনিয়ে সাহেদের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে ১৩ জুলাই অর্থ আত্মসাতের দুই মামলায় ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এছাড়া সাহেদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে প্রতারক সাহেদের নামে উত্তরা পশ্চিম থানায় ১১টি মামলা করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন মেট্রো রেল নির্মাণ কাজের সঙ্গে জড়িত একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ৭৬ জন শ্রমিক ও কর্মচারীদের করোনা পরীক্ষা করানো হয়েছিল রিজেন্ট হাসপাতাল থেকে।
মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেট্রো রেল নির্মাণের কাজ করছে এমন একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের মো. রেজাউল করিম বাদি হয়ে সোমবার রাতে মামলাটি করেছেন।
১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়।
পরের দিন উত্তরা পশ্চিম থানার প্রতানার মামলায় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ। শুনানি শেষ বিচারক দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। এসময় ৮জনকে আটক করা হয়। এবিষয়ে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদি হয়ে মো: সাহেদকে প্রধান আসামী করে ১৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে সাহেদের বিরুদ্ধে মোট ৬১ টি মামলা রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com