শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা নিয়ে মানুষের অন্তহীন ভোগান্তি

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ১১.০৬ এএম
  • ৬৭৫ বার পড়া হয়েছে

করোনার গতি প্রকৃতি নিয়ে শুরু থেকেই বিতর্ক জারি রয়েছে। স্বাস্থ্য দপ্তর বরাবরই টেস্ট কম করার পক্ষে। কারণ তারা মনে করে টেস্ট কম হলে শনাক্ত কম হবে। এতে করে মৃত্যুর সংখ্যাও কমে যাবে। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের যুক্তি টেস্টের সুযোগ কমে যাওয়ায় মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। হাসপাতালে বেড খালি থাকলেও অনেকেই যাচ্ছেন না। এতে সংক্রমণ বাড়বে। মানুষ সচেতন হবেনা। জুলাই মাসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় টেস্ট কমলেও সংক্রমণের হার ২৫ শতাংশের কাছাকাছি।

বিশেষজ্ঞরা বলছেন, এখন চার পাঁচজনের নমুনা পরীক্ষা হলে একজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মনে করেন প্রয়োজন ছাড়া কেউ টেস্ট করতে আসে না। তাই সংক্রমণ বেশি। সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেনজির আহমেদ বলেছেন যতবেশি টেস্ট ততবেশি সংক্রমণ। এখনতো আমরা অন্য পথে হাঁটছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আব্দুন নূর তুষার মনে করেন বাংলাদেশের মানুষের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করার ক্ষমতা অনেক বেশি।

যে কারণে মৃত্যুর হার ততটা নয়। তবে তিনি সরকারি হিসাবের সঙ্গে দ্বিমত পোষণ করেন। বলেন, তার হিসাবে বহুগুন বেশি মানুষ মারা গেছেন। তার যুক্তি করোনা উপসর্গে যারা মারা গেছেন তাদের কোন তথ্য নেই সরকারি হিসাবে। অথচ দেশে বেশিরভাগ মানুষই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সরকারি গাইডলাইন অনুযায়ী তাদেরকে করোনা রোগী হিসাবেই গণ্য করার কথা।কিন্তু বাস্তবে তা হয়নি।

ওদিকে ভুয়া করোনা টেস্টের রমরমা ব্যবসার খবর দেশ বিদেশের মিডিয়ায় শিরোনাম হওয়ার পর স্বাস্থ্য দপ্তর এখন কিছুটা নড়েচড়ে বসেছে। যদিও দুর্নীতি আর ব্যর্থতার দায়ে কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। একটি বেসরকারি হাসপাতালের দুটি শাখা সিলগালা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একাধিক ব্যক্তি। এই অবস্থায় বিদেশ গমেনেচ্ছু বাংলাদেশিদের জন্য কোভিড -১৯ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

ভুয়া সার্টিফিকেট নিয়ে যাওয়ার কারণে ইতালি, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান বাংলাদেশিদের ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে। করোনা সার্টিফিকেটের জন্য সরকার ১৬ টি ল্যাবকে নির্ধারণ করে দিয়েছে। বিদেশ যেতে হলে এদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। প্রথমে বলা হয়েছিল বাসা থেকে নমুনা সংগ্রহ করা যাবে। এখন বলছে নির্ধারিত বুথেই নমুনা দিতে হবে যাত্রীদের। বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে যাত্রীদের অন্তহীন ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com