শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১২.৪৫ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। রোববার এএফপি’র হিসেব থেকে এ কথা জানা যায়। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৫২৩ জন।
বিশ্বে সবচেয়ে পর্যুদস্ত ইউরোপে মারা গেছে ২ লাখ ৫ হাজার ৬৫ জন।
এখন ভাইরাসটি খুব দ্রুত ল্যাটিন আমেরিকায় ছড়াচ্ছে। ইউরোপের পরেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে এ অঞ্চলে। এখানে এ পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ ৬০ হাজার ৭২৬ জন।
বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দ’ুটোই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪০ হাজার ১০৩ জন। এরপরই ব্রাজিলের অবস্থান। এখানে মারা গেছে ৭৮ হাজার ৭৭২ জন। ব্রিটেনে মারা গেছে ৪৫ হাজার ২৭৩ জন, মেক্সিকোয় ৩৮ হাজার ৮৮৮ জন এবং ইতালিতে ৩৫ হাজার ৪২ জন।
বিশ্বে কোভিড -১৯ সংক্রান্ত মৃত্যু গত দুই মাসে দ্বিগুণ বেড়েছে। গত ২৮ জুন থেকে মাত্র তিন সপ্তাহে নতুন করে এক লাখেরও বেশি লোক মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com