মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নাটক ‘বনলতা ও জোনাকি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯.৩৯ পিএম
  • ১৪৫৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ টিভি নাটকে জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। আরমান ভাই, অ্যাভারেজ আসলাম সিরিজ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি দর্শকের কাছে। একক নাটকেও তার মুন্সিয়ানা দেখা গেছে বহুবার। যেখানে সময়ের অন্যতম জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জাকিয়া বারী মমকে নিয়ে তিনি নাটক বানিয়েছেন।

সম্প্রতি এ তারকা জুটিকে নিয়ে আবারও হাজির হচ্ছেন সাগর জাহান। ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকের নাম ‘বনলতা ও জোনাকির গল্প’। নাটকটি রচনাও করেছেন সাগর জাহান। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। এ নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের যুবক ছেলেরা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনে সময় নষ্ট করে। পড়াশুনা বাদ দিয়ে বেশিরভাগ সময় আড্ডা দিতে পছন্দ করে। এই আড্ডাই একসময় মাদক সেবন করতে বাধ্য করে। গ্রামের যুবকরা যেন নেশাগ্রস্ত না হয়, তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকেন তমাল ও জোনাকি।

গ্রামের যুবকরা কিভাবে অন্ধকার জীবন থেকে উঠে এসে উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সুন্দর জীবন গড়ে এলাকা তথা গোটা দেশটাতে আলো ছড়াতে পারে সেই বার্তাটি উঠে আসবে ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে। নাটকটিতে তমাল চরিত্রে অভিনয় করছেন মোশাররফ কমির আর জোনাকি চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। এছাড়ও মাসুদ হারুন, রাসেল ফিজিও প্রমুখকে দেখা যাবে এখানে। এ নাটক প্রসঙ্গে মম বলেন, ‘সাগর ভাই অনেক যন্ত্ নিয়ে কাজ করেন।

এর আগেও সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে আনন্দ পেয়েছি। নতুন যে নাটকটি করা হলো সেটাও সুন্দর টিমওয়ার্ক ছিলো। আর সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই থাকা মানেই অভিনয়ে নতুন কিছু অভিজ্ঞতা যুক্ত হওয়া।’ নির্মাতা সাগর জাহান জানান, ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকটি আসছে ঈদুল আযহায় আরটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com