শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে একযোগে উপজেলার ১৩ টি স্থানে লক্ষাধিক মানুষের মানববন্ধন 

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৬.৩২ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে একযোগে উপজেলার গুরুত্বপূর্ণ ১৩টি স্থানে প্রায় ১ লাখ মানুষ মানববন্ধন করেছে। একই সাথে গনস্বাক্ষর উঠিয়ে পাঠানোর প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রীর কাছে।

সোমবার(১৩ জুলাই)বেলা ১১ টার দিকে ৭টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার প্রায় ১ লাখ মানুষ বৃষ্টিতে ভিতরে দারিয়ে এ মানববন্ধন ও গনস্বাক্ষরে অংশগ্রহন করেন।

গত ২০০১ সালে জাতীয় সংদস নির্বাচনে আমতলী-তালতলী থেকে বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রতিশ্রতি দিয়েছে তালতলী থানাকে উপজেলায় রুপান্তিত করবেন। কিন্তু তখনকার সময় সরকার গঠন করতে না পারায় পরবর্তীতে ক্ষমতায় এসেই তালতলীকে উপজেলা ঘোষনা করেন। এর পওে ২০১২ সালের প্রথম দিকে তালতলীকে পূর্ণাঙ্গ উপজেলায় রুপান্তিত হয় । সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগলেও পূর্ণাঙ্গ হাসপাতাল(উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)হয়নি। এতে এ উপজেলার প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে।

তবে চিকিৎসা সেবা নিতে হলে ৩০ কিলোমিটার সড়ক পথে গিয়ে পাশবর্তী উপজেলা আমতলীতে যেতে হয়। কোনোমতে ২০ বেডের একটি হাসপাতালে চিকিৎসক, ওষুধ সামগ্রী, অ্যাম্বুলেন্স না থাকায় খোলা হচ্ছেনা ইনডোর ও আউটডোর। এদিকে তালতলী উপজেলার ৮বছরে পূর্নাঙ্গ হাসপাতাল চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ও স্বাস্থ্য অধিদফতওে ঘুরেও লাভ হয়নি।

এতে ফুসে উঠেছে তালতলীর সর্বস্থরের সাধারণ মানুষ। পূর্নাঙ্গ হাসপাতালের দাবিতে গত ১ মাস পযর্ন্ত সামাজিক যোগাযোগ মাধ্যেমগুলোতে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর কাছে শুধুমাত্র একটি হাসপাতাল যেন তার নির্বাচনী এলাকার মানুষ পায়।

এরই ধারাবাহিকতায় আজ পূর্নাঙ্গ হাসপাতাল চেয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ১৩টি স্থানে এক যোগে ১ লাখ মানুষের সামাজিক নিরাপত্তা বজায় রেখে বৃষ্টিতে ভিজে মানবন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর গনস্বাক্ষর গ্রহণ করা হয়েছে তাই পাঠানো হয় ।

উপজেলার ১৩টি স্থানে মানববন্ধন করা হয়েছে তা হলে তালতলী সদর, পচাঁকোড়ালিয়া বাজার, ছোটবগী , কচুপাত্রা , লাউপাড়া , কড়ইবাড়িয়া , ফকিরহাট, বারঘর, শানুর বাজার, নিদ্রা বাজারসহ অনেক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com