শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১১.২৪ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যক শনাক্তের রেকর্ড। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা তিন লাখ ৬১ হাজার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের কোভিড-১৯ ট্র্যাকার অনুযায়ী, এ মুহূর্তে বিশ্বে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৩৫ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১ হাজারের বেশি। তবে এর মধ্যে সুস্থ হয়েছে ৭৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতিমুহূর্তে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকার অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা  দাঁড়িয়েছে ৩৩ লাখের বেশি। সেখানে মৃত্যু হয়েছে এক লাখ ৩৫ হাজারের বেশি জনের। চার-পাঁচ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হচ্ছে।

করোনায় আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৬৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি মানুষের। মৃতের হিসাবেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা অন্তত আট লাখ ৪৯ হাজার ৫৩৩ জন, আর মৃতের সংখ্যা ২২ হাজার ৬৭৪ জন। আক্রান্তের হিসাবে চার নম্বরে রয়েছে রাশিয়া। সেখানে সাত লাখ ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১৮ জনের। করোনায় আক্রান্তের হিসাবে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট তিন লাখ ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭০ জনের।

এ ছাড়া আক্রান্তের হিসাবে ষষ্ঠ স্থানে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ১৫ হাজার ৪১ জন, মৃতের সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন। মেক্সিকোতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৯ হাজার ৭৫০ জন, মৃতের সংখ্যা ৩৫ হাজারের বেশি। করোনায় মৃত্যুর হিসাবে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখানে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৯০৪ জন, আক্রান্ত হয়েছে দুই লাখ ৯১ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com