শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অমিতাভ বচ্চন ও অভিষেকের পর ঐশ্বরিয়া-আরাধ্যারও করোনা

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১০.৫১ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

মুম্বাইয়ের মেগাস্টার অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের গতকাল করোনা পজিটিভ ধরা পড়ার পর আজ অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যারও করোনা ধরা পড়েছে।

গতকালই ঐশ্বরিয়া আর আরাধ্যার করোনা পরীক্ষা করা হয়েছিল কিন্তু সেটা নেগেটিভ ছিল। সন্দেহমুক্ত হওয়ার জন্য আজ আবার তাঁদের পরীক্ষা করা হয় এবং পজিটিভ বেরোয়। অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের করোনা পরীক্ষায় অবশ্য নেগেটিভ বেরিয়েছে।

অমিতাভ ও অভিষেক দুজনেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁদের অবস্থা ভালই আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বস্তুত অমিতাভের সংক্রমণ খুবই হালকা স্তরের ছিল বলে জানা গিয়েছে। তবে ওঁর বয়েস এবং নানা রকম শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

এই মুহূর্তে মুম্বাইয়ের বেশকিছু চিত্রতারকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করোনার শিকার হয়েছেন। অমিতাভ বচ্চনের বাংলো জলসা আর জনক, দুটোতেই ওষুধ ছিটিয়ে জীবাণুমুক্ত করার পর মুম্বাই পুরসভা সেগুলো সিল করে দিয়েছে। পুরো এলাকাটা কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার কাছেই চিত্রতারকা রেখার বাড়ি। সেখানে একজন নিরাপত্তারক্ষীর করোনা ধরা পড়ায় সেই বাড়িটিও এখন সিল করে দেওয়া হয়েছে।

অভিনেতা অনুপম খের জানিয়েছেন, তাঁর পরিবারে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তিনি নিজে অবশ্য এখনো নেগেটিভ রয়েছেন তবে তাঁর মা, ভাই এবং আরও কয়েকজন আক্রান্ত।

ভারতে ইদানীংকালে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, বিশিষ্ট কোনও লোকের কোনও অসুখ বা বিপদআপদ দেখা দিলেই এখানে ওখানে হিন্দুত্ববাদীরা যজ্ঞ শুরু করে দেন। এবারেও তার অন্যথা হয়নি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আর মুম্বাইয়ের একটি এলাকায় ঢাকঢোল পিটিয়ে রীতিমতো যাগযজ্ঞ করে অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করা চলছে। তবে ওঁদের মতো মেগাস্টাররা যেভাবে থাকেন বা চলাফেরা করেন তাতে তাঁদের কিভাবে করোনা আক্রমণ করলো সেটা চিন্তার বিষয় হয়ে উঠেছে।

এখন আসলে এমন কোনও ঘর নেই বা এমন কোনও জায়গা নেই যেখানে জোর দিয়ে বলা যায় যে করোনা ঢুকবে না। এমন কোনও ব্যবস্থাও করা যাচ্ছে না যাতে করোনা ঢোকার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা যায়। সেইজন্যই চিকিৎসকেরা, প্রশাসন এবং জনসাধারণ খুবই উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com