শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেগাস্টার অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ১২.৩৩ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে শনিবার ১১ই জুলাই ভারতীয় সময় সন্ধ্যায় ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। নিজেই টুইট করে করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন এই অভিনেতা।

এর আগে গত বছরের অক্টোবরেও ঐ হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তাঁর শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত বলা যেতে পারে অমিতাভ বচ্চনকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com