শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় নতুন ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত 

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ৬.৩৪ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে
মো:সোহেল রানা,নওগাঁ জেলা,প্রতিনিধি: নওগাঁয় নতুন করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্য, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ও দুজন শিক্ষক রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৭৪। শনিবার (১১ জুলাই) সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মুর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টার ল্যাব থেকে ৩৩২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’।
তাঁদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, পত্নীতলায় ১০, আত্রাইয়ে ৩, মহাদেবপুরে ১, সাপাহারে ১০, ধামইরহাটে ৫, মান্দায় ২, নিয়ামতপুরে ৫ ও পোরশায় ১ জন।
জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মুর্শেদ জানান, নতুন শনাক্তদের বেশির ভাগের শরীরে জটিল কোনো উপসর্গ নেই। তাঁদের বাড়িতে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কারওর অবস্থার অবনতি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হবে।
জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদরে। এ উপজেলায় ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের প্রায় ৯০ শতাংশ পৌর এলাকার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com