শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ ছাড়িয়ে গেছে

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১২.১৫ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

জন্স হপক্ন্সি ইউনিভার্সিটির হিসেবে অনুযায়ী গোটা বিশ্বে এখন করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ ষাট হাজার সাত শ বাহাত্তর জন। যুক্তরাষ্ট্রের সর্বাধিক সংখ্যক লোক সংক্রমিত হয়েছেন । এই সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার এক শ চুয়াল্লিশ জন, যা কীনা গোটা বিশ্বের সংক্রমণের এক তৃতীয়াংশ। গতকাল বুধবার একদিনেই সংক্রমিত হয়েছেন ষাট হাজার লোক, যা কীনা এ পর্যন্ত একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা। গতকাল অন্তত ৫টি অঙ্গরাজ্য,ক্যালিফোর্নিয়া, টেক্সাস, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইউটায় রেকর্ড সংখ্যক লোক সংক্রমিত হয়েছেন। তা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্য গত সাত দিনের মধ্যে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। অ্যারিজোনা , ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে তাঁদের রাজ্যের হাসপাতালগুলোর নিবীড় পরিচর্যা ইউনিটগুলোতে স্থান সংকুলান সম্ভব হচ্ছে না।

এ দিকে ব্রাজিলের সাংবাদিকরা প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বিরুদ্ধে মামলা করেছেন কারণ তিনি করোনাভাইরাসে সংক্রমিত বলে সনাক্ত ঘোষণা করে তাদের সামনেই মাস্ক খুলে ফেলেন। ব্রাজিলে এ পর্যন্ত ১৭ লক্ষেরও বেশি লোক সংক্রমিত হয়েছেন, মারা গেছেন প্রায় আটষট্টি হাজার মানুষ ।

গতকাল বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার এ প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হয়েছে যে বৃদ্ধ পুরুষ, জাতিগোষ্ঠিগত সংখ্যালঘু লোকজন এবং যাদের স্বাস্থ্যের অবস্থা আগে থেকেই খারাপ তাদের কভিড ১৯ এ মারা যাওয়ার আশংকা সব চেয়ে বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com