শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা ভাইরাস বাতাসেও ছড়ায় এমন প্রমাণ মিলছে

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১২.১২ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস বাতাসেও ছড়ায় এমন প্রমাণ মিলছে বলে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে। গেল কিছুদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় বাতাসে করোনা ছড়ায় এমন প্রমাণ পেয়েছেন বলে দাবি করে আসছিলেন। অবশেষে বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশে এক খোলা চিঠিতে সংস্থাটিকে করোনা সংক্রমণ সম্পর্কিত গাইডলাইন হালনাগাদ করার তাগিদ দেন।

এরপরেই মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাতাসে ক্ষুদ্র কণাগুলো থেকেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই খবরে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে জনমনে।

এদিকে, করোনার কারণে ইতালি থেকে ফেরত আসা বাংলাদেশী অভিবাসীরা ওই দেশে পুনরায় ফিরে যাওয়ার পরে কমপক্ষে ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ইতালি কর্তৃপক্ষ পুরো বাংলাদেশীদের ওপর নানা বিধি-নিষেধ চাপিয়ে দিচ্ছে।

ইতালি কর্তৃপক্ষ রোম এবং এর আশেপাশের এলাকায় যে ৩৫ হাজারের মতো বাংলাদেশী বসবাস করেন তাদের সবাইকে বাধ্যতামূলক করোনা টেস্ট করানোর নির্দেশনা দিয়েছে এবং আগামী ৭ দিন কোন বাংলাদেশী ইতালি যেতে পারবেন না মর্মে নির্দেশনা জারি করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩ হাজার ৩৬৪ জন করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন।

আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com