শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত হলেন নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম এর “মা”

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১.১৬ এএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক : আল সামাদ রুবেল দেশখ্যাত নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম এর মাতা নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওনার একমাত্র সন্তান দেশের গুণি নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইমসহ পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ আছে। প্রসঙ্গ যে, ২০১৯ সালে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও জুরি বোর্ড কর্তৃক সমাজ সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা সম্মাননা ২০১৯ এ গুণীজন হিসেবে নড়াইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা মনোনীত হয়েছেন। ইসমত আরা দীর্ঘ ২৮ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর সাথে সম্পৃক্ত আছেন। সফলতার সাথে নারীর দক্ষতা ও স্বনির্ভর হিসেবে পেয়েছেন সফল নারী উদ্যোক্তা হিসাবে জাতীয় স্বর্ণ পদক, জয়িতা পুরস্কার, হয়েছেন জেলা পর্যায়ে সফল জননী, পেয়েছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পুরস্কার। হস্ত শিল্প ও কুটির শিল্পের মাধ্যমে গড়ে তুলেছেন বাংলাদেশ উন্নয়নের লড়াই (বাউল) এবং পল্লী জননী মহিলা সমিতি নামে এনজিও। অসহায় মহিলাদের প্রশিক্ষণ প্রদান এবং আর্থিকভাবে লাভবানের সুযোগ ও কর্মক্ষেত্রে কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করেছেন নৃত্যশিল্পী নাইমের মাতা ইসমত আরা। ২০১৭ সালে স্বামী হারিয়ে তার একমাত্র সন্তানকে নিয়ে কর্মযজ্ঞ পরিচালনা করে যাচ্ছেন তিনি। সন্তানকে গড়ে তুলেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে। বর্তমানে ইসমত আরা’র একমাত্র সন্তান নাইমুজ ইনাম নাইম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সরকারি চাকুরি করছেন, তার সুযোগ্য সন্তানও পেয়েছেন জাতীয় পুরস্কার, পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ৯০ টা দেশের মধ্য থেকে তিনি বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল কান্ট্রি কনসেপ্ট নোট অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ১২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক দক্ষতা, সৎ এবং নিষ্ঠার সাথে থাকার কারণে জনগণ তাকে এই বিজয় অর্জনে সহযোগিতা করেছে। দুবার হারের পরেও তিনি থেমে থাকেনি। জয়ের আশা নিয়ে মাঠে নেমেছেন। লড়েছেন প্রতিপক্ষদের সাথে। দীর্ঘ ১০ বছর পরে ইসমত আরা নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রেখেছেন ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুপ্রেরণা যুগিয়েছেন অনেক মহিলাদের। ইসমত আরা একজন সংগ্রামী মানুষ। ওনার একমাত্র সন্তান নাইম দেশখ্যাত নৃত্যশিল্পী,সে বর্তমানে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত আছে। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা ও ওনার সন্তান নাইম করোনাকালে অসহায় মানুষের পাশে থেকেছেন। নৃত্যশিল্পী নাইম তার বেতনের টাকা দিয়ে করোনায় আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং করোনা কালীন সময়ে অসহায়দের নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন । আজ সেই নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম এর মাতা তিনি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন। দেশবাসি সহ সকল কলাকৌশলী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দেশখ্যাত নৃত্যশিল্পী নাইম তার মাতা ইসমত আরার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। করোনা কে জয় করে তার মাতা আবার স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারেন এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থী নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com