শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

বিন্দু কনার নতুন গান

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৬.০০ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক ,আল সামাদ রুবেল : বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল বিন্দু কনার গাওয়া আধ্যাত্মিক গান ‘আল্লাহর জায়গা আল্লাহর জমি’। গানটির কথা লিখেছেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের।
করোনাকালীন মহামারী সময়ে গানটি প্রতিদিন ফিলার হিসাবেও প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দায়। লিটু সোলায়মানের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় গানের সুর ও সংগীতের দায়িত্বে ছিলেন রাজন কুমার সাহা। সানি ডি রোজারিওর দৃষ্টিনন্দন চিত্রগ্রহণে গানের সম্পাদনা করেছেন রাজিব খান। প্রযোজনা রবিউল হাসান সুজন ও আলম। গানের গীতিকার টিপু আলম মিলন বলেন, জাগতিক সফরে আল্লাহর দুনিয়ায় আমরা অল্প দিনের জন্য এসেছি।
মহাজাগতিক সফরে আবার তার কাছেই ফিরে যাব। আজকে মানুষের যত প্রভাব-প্রতিপত্তি, জায়গা জমি সবই আল্লাহর, মানুষের নিজের বলে কিছু নেই। সেই কথাটি মানুষ বেমালুম ভুলে যায়। তাদের সে বোধ জাগাতেই গানটি লিখেছি আমি। মানুষের কাছ গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
কণ্ঠশিল্পী বিন্দু কনা বলেন, গানের সুর ও সংগীত মনে রাখার মতো। মূল কথা হচ্ছে গানের বাণী। বাণী যদি ভালো হয় তার সবই ভালো হয়। সুন্দর কথার জন্য এ গানের গীতিকার টিপু আলম মিলনের প্রতি কৃতজ্ঞতা।
গানটি দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে জেনে ভালো লাগছে। উল্লেখ্য, গত বছর মা দিবস উপলক্ষে টিপু আলম মিলনের লিখা ক্লোজআপ তারকা রাজীবের গাওয়া ‘ওগো মা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com