শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২৮১ জন

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ১.৩৯ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ শনিবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৯৭ হাজার ২৮১ জনে। শুক্রবার আক্রান্তের সংখ্যাে এক কোটি আট লাখের কিছু বেশি থাকলেও একদিনের ব্যবধানে তা বেড়েছে দুই লাখের বেশি।

বিশ্বের করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ১৯৭ জনে এবং প্রাণঘাতী এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২৮ লাখ ৯০ হাজার মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩২ হাজার ১০১ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ৬৩ হাজার ২৫৪ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ছয় লাখ ৬৭ হাজার ৮৮৩ জনে। এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৪৯ হাজার ৮৮৯।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টির বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com