মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঐশী’র কন্ঠে নজরুল সঙ্গীত

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৪.২৫ পিএম
  • ৫৩০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক ,আল সামাদ রুবেল : ফাতিমা তুয যাহরা ঐশী, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী। খুউব ছোটবেলায় যখন নোয়াখালীতে ওস্তাদ হাফিজ উদ্দিন বাহারের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং মো: শরীফের কাছে অন্যান্য গানে তালিম নিতেন তখন থেকেই ঐশী’র সুরেলা কন্ঠ সম্পর্কে আশেপাশের সবাই বেশ অবগত ছিলেন। সুরেলা কন্ঠের ঐশী তার নিজের ইউটিউব চ্যানেল ’ঐশী এক্সপ্রেস’এ গান প্রকাশ করছেন। যদিওবা শ্রোতা দর্শক ঐশী’কে ফোক গানে বেশি পেয়েছেন। কিন্তু এবারই প্রথম ঐশী’কে শ্রোতা দর্শক একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে তার কন্ঠে নজরুল সঙ্গীত শুনেছেন। কাজী নজরুল ইসলামের লেখা এবং নিজের সুর করা ‘কথা কও কও কথা’ গানটি গেয়ে গেলো ১ জুলাই রাতে তার নিজের ফেসবুক পেজ ‘ঐশী’তে তা প্রকাশ করেছেন। গানটি প্রকাশের পর থেকেই ঐশী’ গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। মূলত এই গানটি গেয়েছিলেন সন্তোষ সেনগুপ্ত। ১৯৪০ সালে এটি বেতারে ‘গীতিচিত্র অতনুর দেশে’ অনুষ্ঠানে প্রচার হয়েছিলো।
গানটি প্রসঙ্গে ঐশী বলেন,‘ লকডাউনের এই দিনগুলোতে আমি ইন্ধিরাগান্ধী কালচারাল সেন্টার আয়োজিত নজরুল সঙ্গীতের একটি কোর্সে অংশগ্রহন করি অনলাইনে। শ্রদ্ধেয় সুজিত মুস্তফা স্যারের কাছেই আমি কথা কও, কও কথা গানটি শিখেছি। তার কাছ থেকেই অনুপ্রাণিত হয়েই গানটি গেয়েছি আমি। গানটি আধুনিক অঙ্গের একটি গান। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী সাধারণত লাইভে আমাকে ফোক গান গাইতেই বেশি অনুলোধ করা হয়ে থাকে। কিন্তু আমি চেষ্টা করি সকালের লাইভ অনুষ্ঠানগুলোতে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত পরিবেশন করতে। কারণ ছোটবেলা থেকেই আমি সবধরনের গানেই নিজেকে যথযথভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। নজরুল সঙ্গীতটির জন্যও যে এতো সাড়া পাবো সেটাও আসলে আমার এতোটা আশা ছিলোনা। আমি মুগ্ধ।’ এদিকে সিএমভি থেকে ঐশী’র ‘ঐশী এক্সপ্রেস-টু’র তিনটি গান প্রকাশিত হয়েছে। গান তিনটি হচ্ছে ‘মনের খবর’, ‘দম দাও’, ও ‘হৃদয়ের প্রসাধন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com