বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে ১০ মিলিয়ন মানুষ করোনায় সংক্রমিত, মারা গেছেন ৫ লাখ মানুষ

  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০, ৪.৩২ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিস্তার বাড়ছে। যুক্তরাষ্ট্রের ৩০টি রাজ্যে করোনার বিস্তার আশংকাজনক হারে বেড়েই চলেছে। অনেকগুলো রাজ্যে লকডাউন শিথিলের প্রস্তুতি থেমে গেছে। গোটা বিশ্বে ১০ মিলিয়ন মানুষ করোনায় সংক্রমিত। ৫ লাখেরও বেশি মানুষ মারা গেছে।

 সংক্রমণের হার এ্যাতোই বেড়েছে যে ম্যারিল্যান্ডের ফোর্ট ওয়াশিংটন মেডিকেল সেন্টারের ৪টি আইসিইউ এখন ১৬টি করা হয়েছে।ফোর্ট ওয়াশিংটন মেডিকেল সেন্টারের রেসপিরেটরি থেরাপিস্ট কেভিন কোল নিজেরও এজমা আছে। তিনি বলেন করোনা রোগীদের শ্বাস প্রশ্বাসের কষ্ট তার জানা আছে।

“চোখের সামনে দেখছি করোনা রোগীরা কিভাবে কষ্ট পেয়ে মারা যাচ্ছেন। এরই মধ্যে মানুষ কেনো যে বীচে যাচ্ছে? ভীড়ের মধ্যে যাচ্ছে বুঝিনা। করোনা কমেনি। কমার কাছাকাছিও নেই। এইসব মানুষেরা কনরোনার বিস্তার আরো বাড়িয়ে দিচ্ছে”।

লকডাউন শিথিলের পর ৩১টি রাজ্যে করোনার বিস্তার ঘটছে। এ্যারিজোনা, ফ্লোরিডা টেক্সাসের অবস্থা ভছযাবহ।

ফ্লোরিডায় রবিবার একদিনে ৮৫০০ করোনা সংক্রমিত হয়েছেন। ২৯জন মারা গেছেন।

ফ্লোরিডা গভর্ণর রন ডেসান্টিস বলেছেন তরুণদের মধ্যে করোনার বিস্তার ঘটছে। তারা নিরাপত্তার নিয়ম কানুন মানছেন না।

“মার্চ মাসে কোভিডের সংক্রমন ছিল বেশিরভাগ ৬০ উর্ধদের মধ্যে। এপ্রিল মে থেকে ৫০ এর কম বয়সীরা সংক্রমিত হতে থাকেন। গত ১২০ দিনে ৩৩ থেকে ৩৬ বছর বয়সীদের মাধ্য এর বিস্তার ঘটছে বেশী। ৩০ বা তার নীচের বয়সীদের মধ্যেই প্রায় অর্ধেক এখন করোনা আক্রান্ত হচ্ছেন”।

ফ্লরিডার একটি হাসপাতালে কর্মরত বাংলাদেশি আমেরিকান চিকিৎসক ডা রিপন বেগ বললেন, ব্যাক্তিগত সতর্কতা না মারার কারনেই করোনার বিস্তার বাড়ছে।

ম্যারিল্যান্ডের রেজিষ্টার্ড নাস ত্রাকিনা হোগান বলেন তারা সকলেই নিরাপত্তার সব নিয়ম মেনেই কাজ করছেন। তার পরও ভয় কমছে না।

“এটা সত্যিকারের শংকার বিষয়। কোভিড কোনো ফেইক ভাইরাস না। এর বিস্তার রোধে জরুরীভাবে নিরাপত্তার সব নিয়ম মানতেই হবে। মাস্ক পরা, হাত ধোয়া নিয়মিত করতে হবে। আমরা স্বাস্থ্যকর্মীরা মানলে হবে না। সবাইকেই মানতে হবে”।

করোনা বিস্তারের এই দ্বিতীয় ধাপে স্বাস্থ্যকর্মীসহ সকলেই জোর দিচ্ছেন নিরাপদ থাকা সামাজিক নিয়ম মানার। তার পরও রোধ করা কেনো সম্ভব হচ্ছে না বলে মত দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com