রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

ভারতের দিল্লির যন্তর মন্তরে কোটাবিরোধী বিক্ষোভে অংশ নেয়া অনেক আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) তাদেরকে আটক করা হয়। বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে বিক্ষোভস্থলের ভেতরে ও বাইরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়।

এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের আটক করছেন। আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই পুরুষ। এ সময় বিপুলসংখ্যক মানুষ ব্যানার, পোস্টার ও গেরুয়া পতাকা নিয়ে জড়ো হন এবং জাতিভিত্তিক সংরক্ষণের বিরুদ্ধে স্লোগান দেন।

সরকারি সহায়তা ও সংরক্ষণের যোগ্যতা নির্ধারণে জাতের পরিবর্তে অর্থনৈতিক অবস্থাকে অগ্রাধিকার দেয়ার দাবিতে বিক্ষোভকারীরা সংগঠিত হন। বিক্ষোভের আগে যন্তর মন্তরে যাওয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যন্তর মন্তরের দিকে মানুষের চলাচল নিয়ন্ত্রণে স্থাপন করা হয় ব্যারিকেডও।

দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে কোনো বিক্ষোভ, মিছিল, সমাবেশ বা জমায়েতের অনুমতি দেয়া হয়নি। তবে শুক্রবার অন্য একটি স্থান রামলীলা ময়দানে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-এর ব্যানারে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অনাপত্তিপত্র দেয়া হয়েছিল। কেন্দ্রীয় জেলার উপপুলিশ কমিশনারের কার্যালয়ের এক সরকারি যোগাযোগে এ তথ্য জানানো হয়।

অনাপত্তিপত্র অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০০ জন জমায়েত হতে পারতেন। আইনশৃঙ্খলার দিক থেকে রামলীলা ময়দানে বিক্ষোভ আয়োজনে পুলিশের কোনো আপত্তি নেই বলেও জানানো হয়।

‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ নামে ইনস্টাগ্রামভিত্তিক একটি পেজ এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। পরে পেজটি ২১ আগস্ট যন্তর মন্তরে সরাসরি বিক্ষোভে যোগ দেয়ার জন্য মানুষকে আহ্বান জানায়। ইনস্টাগ্রামে পেজটির অনুসারীর সংখ্যা ৫৬ লাখ।

বিক্ষোভকারীদের দাবি, সরকারি সহায়তা কারা পাবেন, তা নির্ধারণে অর্থনৈতিক অবস্থাকে বিবেচনায় নেয়া উচিত। শিক্ষা ও কোচিংসহ অন্যান্য প্রয়োজনেও সহায়তা দেয়ার ক্ষেত্রে জাত নয়, তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com