বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হোয়াইট হাউজ গোয়েন্দা বিভাগের খবর ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেছে কেইলি ম্যা্কএনানী

  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০, ১২.৪৯ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

হোয়াইট হাউজ সেই সব গোয়েন্দা কর্মকর্তাদের দোষারোপ করছে যারা আফগানিস্তানে রাশিয়ার পুরস্কৃত করার অভিযোগ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। প্রেসসচিব কেইলি ম্যা্কএনানী মঙ্গলবার তাঁর কথায় সেই সব দুষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের সমালোচনা করেন যারা যুক্তরাষ্ট্রের সৈন্যদের জীবন বিপন্ন করেছে। তিনি প্রমাণ বিহীন গোপন সংবাদ সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত না করার সিদ্ধান্ত সমর্থন করেন। তিনি আরও সতর্ক করে দেন যে এই সংবাদ ফাঁস করা এবং প্রমাণিত নয় এমন অভিযোগ দেশকে দুর্বল করছে।

এ দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিধায়করা মঙ্গলবার হোয়াইট হাউজের একটি ব্রিফিং থেকে এ কথা বলে ওয়াক আউট করেছেন যে আফগানিস্তানে আমেরিকান এবং জোটের সৈন্যদের হত্যার জন্য রাশিয়া তালিবান যোদ্ধাদের জন্য পুরস্কারের প্রস্তাব দিয়েছিল এই অভিযোগ সম্পর্কে তাঁরা প্রশাসনের ব্যাখ্যায় সন্তুষ্ট নন। এই ব্রিফিং এর লক্ষ্য ছিল ডেমক্র্যাটিক দলের শীর্ষ বিধায়কদের রাশিয়ার ষড়যন্ত্র সম্পর্কিত অভিযোগ সম্পর্কে গোয়েন্দার তথ্য অবহিত করা। এর আগের দিন একই ধরণের ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দলের সদস্যদের জন্য।

তবে মংগলবারের হোয়াইট হাউজের এই ব্রিফিং’এর পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্মিথ সংবাদদাতাদের বলেন , “ সব চেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে হোয়াইট হাউজের কাছে এ ব্যাপারে কোন স্পষ্ট উত্তর ছিল না”। স্মিথ আরও বলেন ,” আমার কাছে আরও উদ্বেগের বিষয় যেটা মনে হয়েছে , তা হলো তারা এটা নিশ্চিত করতে চাইছিলেন যে আমরা যেন এটা বুঝি যে প্রেসিডেন্ট এ ব্যাপারে কিছুই জানতেন না। সেটা আসলে স্বাভাবিক বিষয় নয়। ট্রাম্প এবং হোয়াইট হাউজের বিভিন্ন কর্মকর্তারা এ কথাই বলে আসছেন যে এই ষড়যন্ত্রের খবরের কোন গোয়েন্দা সংবাদ প্রেসিডেন্টকে কখনই অবহিত করা হয়নি। তবে কোন কোন শীর্ষ কর্মকর্তা স্বীকার করছেন যে এর প্রমাণ গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং সেই সব মিত্র রাষ্ট্রগুলোকেও জানানো হয়েছে যাদের সৈন্যরা সম্ভাব্য ঝুঁকির মধ্যে ছিল।

দ্য নিউ ইয়র্ক টাইমস, সি এন এন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়েছে কিছু তথ্য ফেব্রুয়ারি মাসেই প্রেসিডেন্টের প্রাত্যহিক ব্রিফিং এ অন্তর্ভুক্ত ছিল । অন্যান্য খবরে বলা হয়েছে যে ট্রাম্পকে এ বছরের গোড়ার দিকেই লিখিত তথ্য জানানো হয়েছিল।

অন্যান্য শীর্ষ ডেমক্র্যাটিক বিধায়করা্ও গোপন সংবাদ নিয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া সম্পর্কে এবং এর সম্ভাব্য পরিণতিকে খাটো করে দেখার প্রবণতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com