শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈল আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগের বৃক্ষ রোপণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৭.৫৭ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগের বৃক্ষ(গাছ) রোপণ কর্মসুচির উদ্বোধন হয়েছে।৩০ জুন মঙ্গলবার পৌরশহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে একটি গাছ রোপন করে। এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন সহ-সভাপতি প্রভাষক আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা যুগ্ন সাধারণ সম্পাদক মানিক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন প্রচার সম্পাদক রুবেল ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এটিএম কামাল উদ্দীন শান্ত।সংগঠনটির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশে আমরা বৃক্ষ রোপন কর্মসুচি হাতে নিয়েছি । আজ ডিগ্রী কলেজসহ শহরের বিভিন্ন স্থানে শতাধিক ফলজ,ওষুধি সহ বিভিন্ন প্রজাতের গাছ রোপন করা হয়েছে। পর্যাক্রমে ইউনিয়ন ও ওর্য়াড কমিটির নেতাদের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দর্শনীয় স্থানগুলোতে স্বেচ্ছাসেবকলীগের অর্থায়ানে এবং উদ্যোগে প্রায় দুই হাজার গাছ(বৃক্ষ) রোপণ করা হবে বলে তিনি জানান।উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন বলেন, গাছ আমাদের অক্সিজেন নিতে সহায়তা করে। তাই আমাদের প্রত্যেকের উচিত বাসা বাড়ীসহ বিভিন্ন পরিত্যক্ত জমিগুলোতে বেশি বেশি করে গাছ লাগানো। আমরা সাংগঠনিকভাবে গাছ রোপনের সিদ্বান্ত নিয়েছি। এবং প্রত্যেক নেতাকর্মিদেরও তাদের বাসাবাড়ীতে নিজ উদ্যোগে গাছ রোপনের জন্য জোর আহবান জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com