শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিএনসিসিকে ডেকাথলন বাংলাদেশ’ ২০ হাজার নন সার্জিকেল মাস্ক প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৪.৪১ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

করোনা প্রতিরোধে একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) ২০ হাজার নন সার্জিকেল ফেব্রিক মাস্ক প্রদান করেছে।
‘ডেকাথলন বাংলাদেশ’ নামক এই মাস্ক উৎপাদন ও রপ্তানীকারক প্রতিষ্ঠানটি সোমবার গুলশানস্থ নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে এসব মাস্ক প্রদান করে।
ব্যবসা প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার দীপক ডি সুজা ডিএনসিসি মেয়রের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।
দীপক ডি সুজা জানান, ব্যবহারকারীরা প্রতিটি মাস্ক ধুয়ে অন্তত ২১ বার ব্যবহার করতে পারবেন।
মেয়র আতিকুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, করোনাকালে নাগরিক সেবা প্রদানে নিবেদিত ডিএনসিসির কর্মীদের সুরক্ষা প্রদানে এ সকল মাস্ক ব্যবহার করা যাবে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদেরকে এ সকল মাস্ক বিতরণ করা হবে।
মাস্ক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com