বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত-চিন সীমান্তে সংঘাতের পারদ ক্রমশই চড়ছে

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ১২.২৯ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভারত-চিন সীমান্তে সংঘাতের পারদ ক্রমশই চড়ছে। এই পরিস্থিতিতে চিনের ওপর আরও চাপ বাড়াল ভারত। লাদাখে যুদ্ধবিমানের পাশাপাশি এবার আকাশসীমা রক্ষায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত।

সংশ্লিষ্ট সূত্রের খবর, কয়েক দিন ধরেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা যুদ্ধবিমান ও হেলিকপ্টারের উপস্থিতি বাড়ছিল। এমনকী, সম্প্রতি, পাক-অধিকৃত কাশ্মীরে চিনা যুদ্ধবিমানের অবতরণের ঘটনাও সামনে এসেছে।এই পরিস্থিতিতে চিনের মোকাবিলায় লাদাখ সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ভূমি থেকে আকাশে দ্রুত কার্যকরী “আকাশ” ক্ষেপণাস্ত্রকে লাদাখে মোতায়েন করেছে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা।

উল্লেখ করা যেতে পারে গত ১৫ জুন, গালওয়ান উপত্যকায় ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টের কাছে চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ওইসব এলাকায় চিন আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্র। যা কয়েক মুহূর্তে ফাইটার এয়ারক্রাফ্ট বা ড্রোন ধ্বংস করে দিতে পারে বলে খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com