বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাকালের অনুদান : তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র সংগঠনগুলোর অভিনন্দন

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ১১.২৭ পিএম
  • ৭৫৭ বার পড়া হয়েছে

করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পকে সহায়তার লক্ষ্যে এবছর তথ্য মন্ত্রণালয় থেকে আগের তুলনায় বেশি সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দেয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে চলচ্চিত্র সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছেন।
এর আগে করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পকে সহায়তার লক্ষ্যে এবছর তথ্য মন্ত্রণালয় থেকে আগের তুলনায় বেশি সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দেয়ার সিদ্ধান্তে কথা জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত ২৫ জুন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তা প্রতিফলিত হয়েছে। ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও ৯টি স্বল্পদৈর্ঘ্য মিলে চলতি ২০১৯-২০ অর্থবছরে ২৫টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। গত অর্থবছরে অনুদান পেয়েছিল মোট ১৪টি চলচ্চিত্র।
চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক পরিবেশক সমিতি অনুদানের এ সিদ্ধান্তের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান টেলিফোনে ড. হাছানকে সময়োপযোগী পদক্ষেপের জন্য শিল্পীদের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার স্বাক্ষরিত অভিনন্দন পত্রে বলা হয়, ‘তথ্য মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি এবং মূলধারার চলচ্চিত্র নির্মাতাদেরকে প্রাধান্য দেয়ায় এবং অনুদানের অর্থের পরিমাণ বৃদ্ধি করায় মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সময়োপযোগী ও যথাযথ ব্যবস্থা করবেন’ বলে আশাপ্রকাশ করেন তারা।
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু স্বাক্ষরিত তাদের পত্রে বলা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আপনার সাথে প্রথম সাক্ষাতের সময় দাবী ছিল, সরকারি অনুদানের ছবিতে যেন মূলধারার প্রযোজক পরিচালকদের প্রাধান্য দেয়া হয়। সরকারি প্রজ্ঞাপনে দেখা যায় মূলধারার অধিকাংশ প্রযোজক পরিচালক সরকারি অনুদানের ছবি পেয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
চলচ্চিত্রের এসকল সংগঠন এবারের অনুদানকে করোনা বিপন্ন সময়ে চলচ্চিত্রের জন্য আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com