সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.০২ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় দিনব্যাপী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এর মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ একজন, পল্লবী থানা পুলিশ তিনজন, খিলক্ষেত থানা পুলিশ তিনজন, যাত্রাবাড়ী থানা পুলিশ দুইজন, রামপুরা থানা পুলিশ একজন, শিল্পাঞ্চল থানা পুলিশ একজন, উত্তরখান থানা পুলিশ তিনজন, শাহবাগ থানা পুলিশ একজন, ওয়ারী থানা পুলিশ একজন, মুগদা থানা পুলিশ চারজন ও হাতিরঝিল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

তালেবুর রহমান বলেন, এসময় তাদের থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি চাপাতি, ছয়টি চাকু, একটি কুড়াল ও একটি হাতুরি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সঞ্জয় জজ হালদার (৩৪), নাজমুল হাসান রাসেল (৪৫), মোঃ মুশফিক ফয়সাল মিশু ওরফে আশিক (৩৬), আলাল (৩৭), মোঃ নাহিদ হাসান (২৭), মরিয়ম জেসমিন ওরফে মায়াবতি, রুবেল (৩৪), মাহির আসহাব ওরফে আবির (২৫), সোহেল (২৮), তুষার (২৬), মোঃ সজীব ইসলাম (২০), মোঃ আরমান মিয়া (৩৫), নাহিদ হাসান জয় (২৯), ডালিয়া আমিন সকাল (৪৫), জুয়েল রানা (৩৭), মোঃ হৃদয় (২৫), ইব্রাহিম (৪৫), আব্দুর রহমান মাহিন (২৫), মোঃ সাইদুর ইসলাম (৩৬), মোঃ ইমরান হোসেন (২৮) ও হাসিব (২৬)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com