সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.১৩ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-বরগুনার তালতলীতে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৪ হাজার ৫০০ টাকাসহ মোঃ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলা শহরের মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত রফিক একই এলাকার বারেক মিয়ার ছেলে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মাছ বাজার এলাকায় লেফটেন্যান্ট শাকিল মাহমুদ এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ রফিক নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬৪ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত আসামি রফিকে জেলহাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com