মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৩১ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া আমীন পাপ্পা। এ সময় নির্বাচনী আচরণ বিধি বিষয়ক অবহিতকরণ সভাও অনুষ্ঠিত হয় ।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় শুরুতে নির্বাচনী আচরণ বিধি-২০২৫ উপস্থাপন করেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি নির্বাচনকালীন সময়ে আচরণ বিধি মেনে চলার গুরুত্ব এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও কমল সরকার, সদস্য সচিব মো. হুমায়ুন কবির; গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা ও সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন; গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার; গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হায়দার রবিনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, পরামর্শ ও মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com