শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪১ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব, অসহায় ও পিছিয়ে পড়া উপকূলীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে কবি ও বিশিষ্ট সাংবাদিক অ আ আবীর আকাশের বাড়ি প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক অ আ আবীর আকাশের নেতৃত্বে শতাধিক দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় যখন উপকূলীয় এলাকার অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন এ উদ্যোগ তাদের জন্য স্বস্তি বয়ে আনে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নিশু আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ হালিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শীত মৌসুমে একটি কম্বল অসহায় মানুষের জন্য শুধু শীত নিবারণের উপকরণ নয়, বরং তা হয়ে ওঠে ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।
সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ আ আবীর আকাশ বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের জীবন সংগ্রাম কঠিন। শীতের সময় তাদের কষ্ট আরও বেড়ে যায়। সীমিত সামর্থ্য নিয়ে হলেও এসব মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বৃদ্ধ ও অসহায় গরীব মানুষরা কম্বল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই বলেন, এই শীতে কম্বল পাওয়া তাদের জন্য বড় সহায়তা হয়েছে।
মানবিক এ উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com