বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান

  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৩২ পিএম
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে ‘বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিসিআরসির সভাপতি ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনম মেশকাত উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী,

জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাংস্কৃতিক সংগঠক মো. রফিকুল ইসলাম,বিসিআরসির সহ-সভাপতি ও দিন প্রতিদিন পত্রিকার

উপ-সম্পাদক এস এম নজিবুল
আকবর,সহ-সভাপতি ও দৈনিক নয়া দিন পত্রিকার সম্পাদক এস এম আল হেলাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এবং নোয়াখালী ক্লাবের পরিচালক মোহাম্মদ তাফাজ্জল হোসেন ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিআরসির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।

আলোচনায় বক্তারা বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় এবং এর মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়, তবে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, অতীতে যারা ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে, তাদের একটি অংশ এখন ভিন্ন আদর্শের বাহক হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করছে।

পাশাপাশি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

এ অবস্থায় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকল সাংবাদিক,গণমাধ্যমকর্মী,

সম্পাদক ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ থেকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত হাজারো মানুষের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হবে বলেও তারা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com