সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টাইমসটুডেতে ডিজিটাল মিডিয়া বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করলেন সিফাত তন্ময়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১২.৪৫ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-ডিজিটাল বেজড সংবাদমাধ্যম টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান (Head of Digital Media) হিসেবে যোগদান করেছেন সিফাত তন্ময়।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সিফাত তন্ময় বলেন,
“বর্তমান সময় পুরোপুরি ডিজিটাল মিডিয়ার। এই সেক্টরে যেমন বিশাল সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। যেহেতু বিশ্বব্যাপী প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়, তাই সিগনেচার কাজের মাধ্যমে টাইমসটুডেকে আলাদা অবস্থানে নিয়ে যেতে চাই। একই সঙ্গে কনটেন্টের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করতে চাই”
ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সিফাত তন্ময়ের। টাইমসটুডেতে যোগদানের আগে তিনি গ্রিন টিভি-তে হেড অব ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডেইলি বাংলাদেশ ও ভোরের পাতা-তে হেড অব ডিজিটাল হিসেবে সফলভাবে কাজ করেছেন।
এছাড়া তিনি একুশে টেলিভিশন-এ অনুষ্ঠান প্রযোজক হিসেবে দীর্ঘ প্রায় ১১বছর কাজ করেছেন।
তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। একই আসরে তিনি ৩টি অ্যাওয়ার্ডসহ মোট ৫টি অ্যাওয়ার্ড অর্জন করেন। পাশাপাশি তিনি এনবিএ (NBA) থেকে বর্ষসেরা উপস্থাপক হিসেবেও সম্মাননা পেয়েছেন।
সিফাত তন্ময় এশিয়ান টিভি-তেও অনুষ্ঠান প্রযোজক ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি রেডিও ভূমি-তে কাজ করেছেন এবং গণমাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল কমিউনিটি রেডিও ‘বরেন্দ্র রেডিও’ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com