বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধায় ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৩১ সেন্টিমিটার বিপদসীমার উপরে

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১১.০২ পিএম
  • ৮৮৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয়ভাবে কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে উপজেলার নদী বেষ্টিত চরগুলোর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে এসব এলাকার বসতবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। সেইসঙ্গে পাট, পটল, কাঁচামরিচ ও শাক-সবজির ক্ষেতসহ সদ্য রোপণকৃত বীজতলা তলিয়ে গেছে। পানি বৃদ্ধির সাথে সাথে কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন জানান, পানি বৃদ্ধি কারণে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। পানি বৃদ্ধি সাথে সাথে গত কয়েকদিনের ভাঙনে উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া ও কাবিলপুর এলাকার ৪৬টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com