শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৬ হাজার ৫৮৫ জন

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১.৩৪ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৬ হাজার ৫৮৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ৫৭ হাজার ৯৯৬ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪০ জনের।

আক্রান্ত ও মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৬ হাজার ১০৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৫৪ জন।

আক্রান্ত বিবেচনায় ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে যথাক্রমে রাশিয় ও ভারত। এখন পর্যন্ত রাশিয়াতে মোট আক্রান্ত ৬ লাখ ২০ হাজার ৭৯৪ জন। আর ভারতে মোট আক্রান্ত সনাক্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ৪৪৬ জন। তবে দেশ দুটিতে মৃত্যু হার তুলনামূলক কম। রাশিয়াতে মৃত্যু হয়েছে ৮ হাজার  ৭৮১  জন। আর ভারতে মৃত্যু হয়েছে  ১৫ হাজার ৬৮৯ জন।

মৃতের হিসেবে তৃতীয় স্থানে এবং আক্রান্ত বিবেচনায় বিশ্বে ৫ম ও ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ২৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৮০ জন।

মৃত্যু বিবেচনায় ৪র্থ স্থানে থাকা ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ৬৭৮ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭০৬ জন।

তাছাড়াও করোনায় ২৫ হাজারের উপরে মৃত্যু হওয়া দেশের মধ্যে আছে ফ্রান্স-২৯ হাজার ৭৫২ জন, স্পেন-২৮ হাজার ৩৩০ জন ও মেক্সিকো-২৫ হাজার ৬০ জন।  সূত্র: ওয়ার্ল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com