বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওবামাকেয়ার আইন বাতিলের জন্য হোয়াইট হাউজের উদ্যোগ

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১১.০২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস বিষয়ক যুক্তরাষ্ট্রের টাস্ক ফোর্স আজই প্রকাশ্যে একটি ব্রিফিং এর আয়োজন করেছে। গত দু মাসের মধ্যে এই প্রথম প্রকাশ্যে এই অবহিতকরণ সভায় নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়ে যা্ওয়ায় গত রাতে হোয়াইট হাউজ ওবামা আমলের স্বাস্থ্য সেবা বিষয়ক আইন Affordable Care Act যা ওবামাকেয়ার নামেও পরিচিত বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে। বহু পশ্চিমী দেশের বিপরীতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বীমা ব্যবস্থা চাকরির সঙ্গে সংযুক্ত। যুক্তরাষ্ট্রে লক ডাউন শুরু হবার পর থেকে লক্ষ লক্ষ লোক তাদের চাকরি হারিয়েছে এবং সেই সঙ্গে হারিয়েছে স্বাস্থ্য বীমা্ও। তা ছাড়া যুক্তরাষ্ট্রে সব চাকরিতেই স্বাস্থ্য বীমা ব্যবস্থা নেই, তাতে লোকজন বাধ্য হয় আলাদা করে স্বাস্থ্য বীমা কিনতে। Affordable Care Act এর লক্ষ্য ছিল যুক্তিসঙ্গত মূল্যে লোকজনকে স্বাস্থ্যবীমা কিনতে সাহায্য করা।

প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যানসি পেলসি এক বিবৃতিতে বলেছেন করোনাভাইরাসের এই সংকটের মধ্যে Affordable Care Act এর সুবিধে এবং সুরক্ষা থেকে লোকজনকে বঞ্চিত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের এই অভিযান, তাঁর কথায়, অপরিমেয় নৃশংসতার কাজ। করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে এখন মোট সংক্রমিত রোগির সংখ্যা ২৪ লক্ষ, যার পরে রয়েছে ব্রাজিলের স্থান, সেখানে মোট সংক্রমিত রোগির সংখ্যা ১২ লক্ষ আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার। দ্য ্ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে গতকাল যুক্তরাষ্ট্রে ৩৯,৩২৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে যা কীনা একদিনে সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা। এ দিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গতকাল জানায় যে খবরে যা বলা হচ্ছে প্রকৃতপক্ষে করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা এর চেয়ে দশগুণ বেশি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com