বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রায় ১০০ রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের সুমাত্রার উত্তর উপকুলবর্তী শহরে নামতে দেওয়া হয়েছে

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১০.৫৬ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

প্রায় ১০০ জন রোহিঙ্গা আশ্রয় প্রার্থী যাদের ইন্দোনেশিয়ার উপকুলের অদূরে নামিয়ে দেয়া হয়, তাদেরকে আজ উপকুলে ভিড়তে দিয়েছে স্থানীয় লোকজন। করোনাভাইরাসের আশংকায় কর্তৃপক্ষ তাদের আশ্রয় দিতে না চা্ওয়ায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়েছে।

তিরিশজন শিশু সহ মিয়ান্মারের এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৯৪ জন মানুষকে ভাঙ্গা একটি কাঠের নৌকা থেকে এ সপ্তায় জেলেরা উদ্ধার করে। তার পর সুমাত্রার নৌ চলাচল বিষয়ক কর্ম কর্তারা তাদেরকে উপকুলের কাছাকাছি নিয়ে আসেন। কিন্তু সুমাত্রার উত্তর উপকুলবর্তী শহরের কর্মকর্তারা করোনাভাইরাসের কথা বলে তাদেরকে সেখানে নামতে দিচ্ছিল না। তখন স্থানীয় ক্ষুব্ধ লোকজন গোটা ব্যাপারটা নিজেদেরে হাতে তুলে নেয় এবং নৌকায় ঝাঁপ দিয়ে লোকজনকে উদ্ধার করে। স্থানীয় সমুদ্রতটে সমবেত লোকজন করতালি দিয়ে তাদের স্বাগত জানায়। কর্তৃপক্ষ স্থানীয় লোকজনের চাপের মুখে নমনীয় হয়েছে। সেখানকার উদ্ধার কর্তৃপক্ষ বলছে যে উদ্ধারকৃত রোহিঙ্গাদের পরীক্ষা করে দেখা হচ্ছে যে তারা ভাইরাস মুক্ত কী না।

এ দিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই উদ্ধারের বিষয়টিকে স্বাগত জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com