বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত ও চীন, সেনা পিছনোর বিষয়ে ‘পারস্পরিক ঐকমত্যে’ এসেছে

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ২.০৯ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

কোর কমান্ডার স্তরের ম্যারাথন বৈঠকে গতকাল সোমবার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা পিছনোর বিষয়ে ‘পারস্পরিক ঐকমত্যে’ এসেছে ভারত ও চীন সেনা।আজ মঙ্গলবার সেনার একটি সূত্রে এ কথা জানিয়ে বলা হয়, ‘‘পূর্ব লাদাখের চুসুল লাগোয় মলডো অঞ্চলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।’’ ভারতীয় সেনার দাবি, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সঙ্ঘাতের ক্ষেত্রগুলি থেকে সেনা পিছোনোর বিষয়ে আলোচনায় সম্মতি দিয়েছে চীন।সেনা পিছনোর পাশাপাশি, এলএসি বরাবর স্থায়ী বাঙ্কার-সহ বিভিন্ন নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়টিতেও চীনা ফৌজের আধিকারিকরা নীতিগত ভাবে সম্মতি জানিয়েছেন বলে সেনা সূত্রের খবর। গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪ এবং ১৫-র পাশাপাশি গোগরা উপত্যকার হট স্প্রিং এলাকার পেট্রোলিং পয়েন্ট ১৭ এবং প্যাংগং লেকের উত্তরাংশে ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই স্থায়ী ও অস্থায়ী নির্মাণ করেছে চীন।গতকাল সোমবারের বৈঠকে লেহতে মোতায়েন ১৪ নম্বর কোরের লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের মেজর জেনারেল লিন লিউয়ের প্রায় ১১ ঘণ্টা বৈঠক হয়। সেনা সূত্রের খবরে জানা যায়, বৈঠকে গালওয়ান উপত্যকার ১৫ জুনের চীনা হামলা নিয়ে তীব্র প্রতিবাদ জানান হরেন্দ্র। পাশাপাশি, পিএলএ-র তরফে ৪ জুনের কোর কম্যান্ডার স্তরের বৈঠকে সিদ্ধান্ত মানা হয়নি বলেও তথ্যপ্রমাণ পেশ করেন তিনি। আলোচনায় স্থির হয়েছে এলএসি’তে উত্তেজনা কমাতে মুখোমুখি অবস্থান থেকে দু’পক্ষই কিছুটা পিছিয়ে আসবে। সেই সঙ্গে, সীমান্তে নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com