বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪৩৩৯ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৬.১৭ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৩৩৯ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৯২ হাজার ৩০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৩৭ হাজার ২৮২ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৮৮ হাজার ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৬১০ জনের।

আক্রান্ত ও মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫১ হাজার ৪০৭ জনের। আর আক্রান্ত হয়েছে ১১ লাখ ১১ হাজার ৩৪৮ জন।

আক্রান্ত বিবেচনায় ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে যথাক্রমে রাশিয় ও ভারত। এখন পর্যন্ত রাশিয়াতে মোট আক্রান্ত ৫ লাখ ৯২ হাজার ২৮০ জন। আর ভারতে মোট আক্রান্ত সনাক্ত হয়েছে ৪ লাখ ৪০ হাজার ৪৫০ জন। তবে দেশ দুটিতে মৃত্যু হার তুলনামূলক অনেক কম। রাশিয়াতে মৃত্যু হয়েছে ৮ হাজার ২০৬ জন। আর ভারতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ১৫ জন।

মৃতের হিসেবে তৃতীয় স্থানে এবং আক্রান্ত বিবেচনায় বিশ্বে ৫ম ও ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ২৮৯ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৭২০ জন।সূত্র: ওয়ার্ল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com