বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেপালের নতুন মানচিত্রে ভারতের তিনটি এলাকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৬.০২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভারত চীন সীমান্তের লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সমস্যার মধ্যেই আরও এক সীমান্ত সমস্যা তৈরি করেছে নেপাল। সম্প্রতি দেশের নতুন মানচিত্র পার্লামেন্টে পাস করিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর সরকার। সেখানে তারা স্থান দিয়েছে ভারতের তিনটি এলাকা। এবার তাদের দাবি বিহারের এক অঞ্চল।নেপাল সীমান্তে বিহারের পূর্ব চম্পারণ জেলায় বাঁধ বাঁধার কাজ করছিলো বিহারের জল সম্পদ দফতর। সেই কাজ বন্ধ করে দিয়েছে নেপাল। তাদের দাবি, ওই এলাকা নেপালের ভূখণ্ডে পড়ে। বিহার সরকারের তরফে জানানো হয়েছে, লাল বাকি নদীতে বাঁধ বাঁধার কাজ জোর করে থামিয়ে দিয়েছে নেপাল সরকার। বহুদিন আগে থেকেই লাল বাকি নদীতে ওই বাঁধ ছিল। হঠাৎ করে তারা কাজে বাধা দিয়েছে।বিহার সরকার নেপালের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিল। কিন্তু তাতে কান দেয়নি নেপাল। ফলে বিহার সরকার পুরো বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও দিল্লিতে নেপালি দূতাবাসে। দেশের নতুন মানচিত্রে উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে স্থান দিয়েছে নেপাল সরকার। এক্ষেত্রে ভারতের আপত্তিতে তারা কান দেয়নি। ওই মানচিত্র নেপালের সংসদে পাসও হয়ে গিয়েছে।গত ১৩ই জুন নেপালের সংসদের নিম্নকক্ষে নতুন মানচিত্রটি পাস হয়। তখনই আপত্তি করেছিল ভারত। দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এভাবে দেশের সীমানা বাড়িয়ে নেওয়া ভারত ভালো ভাবে নিচ্ছে না।বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, আমরা লক্ষ করেছি, নেপালের সংসদে মানচিত্র বদলের জন্য বিল পাস হয়েছে। ওই মানচিত্রে ভারতের অংশ অন্তর্ভূক্ত করা হয়েছে। এ ব্যাপারে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com