বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গ্রিন কার্ডের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৫.৫৯ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের ভিসার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এ বছরের এপ্রিল মাসে ৬০ দিনের জন্য অভিবাসন নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল , সে নিষেধাজ্ঞা এখন বছরের শেষ অবধি পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের বৈধতা এবং নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেয় গ্রিন কার্ড। সাধারণত, প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১০ লাখ গ্রিন কার্ড অনুমোদন করা হয়।

এই নিষেধাজ্ঞায় এখন প্রযুক্তি সংস্থা এবং বহুজাতিক কর্পোরেশন এ কাজ করতে আগ্রহী H-1B, H-2B, ও J-1, L-1 ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে চাকুরি ও গ্রিন কার্ড এর আবেদন করেছেন, এখনো যুক্তরাষ্ট্রে পৌঁছাননি তারাও অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল হওয়ার পর কর্মহীন নাগরিকরা যাতে কাজের ধারায় ফিরতে পারেন, সেই সুরক্ষা দেবে ভিসার এই নিষেধাজ্ঞা।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সাথে কথা বলার এক উর্ধ্বতন কর্মকর্তা অনুমান করেছিলেন যে এই বিধিনিষেধ আমেরিকানদের জন্য ৫,২৫,০০০ চাকরি উন্মুক্ত করে দেবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ভাইরাসের কারণে যেসব আমেরিকান চাকরিচ্যুত কিংবা কর্মহীন হয়েছেন, তাদের জায়গায় শ্রমিক হিসেবে বিদেশ থেকে আসা নতুন অভিবাসীদের নেয়া হবে, এটা অন্যায় ও ভুল। সবার আগে আমেরিকান শ্রমিকদের প্রতি যত্নশীল হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com