শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরন

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০, ৬.৫৬ পিএম
  • ৮৩৮ বার পড়া হয়েছে
মোঃসোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চলতি আউশ মৌসুমে উপজেলার ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধানের উন্নত মানের বীজ বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বায়ার ক্রপ সাইন্সের উদ্যোগে ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের সার্বিক সহযোগিতায় এই ধান বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, বায়ার ক্রপ সাইন্স কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা রাশেকুল ইসলাম, মাঝহারুল কাওসার প্রমুখ। প্রতিজন কৃষককে হাইব্রিড জাতের আউশধানের ৩কেজি বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন এজেড-৭০০৬জাতের এই আউশবীজের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ও অধিক ফলনশীল। তাই কৃষকরা সহজেই কম খরচে ও কম পরিশ্রমে এই জাতের আউশ ধান চাষ করে লাভবান হতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com