বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ৬.০২ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও থেকেঃকরোনা ভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁওয়ে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সময়ে দরিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ও মাড়াই করে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।২১ জুন রোববার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর নেতৃত্বে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের অসহায় শারিরীক প্রতিবন্ধী কৃষক আবুল হোসেনের ২৫ শতক জমির ধান কাটার কাজটি করে ৩০ জনের একটি দল। কৃষক আবুল হোসেন বলেন, করোনায় ঘরবন্দি ও কর্মহীন হয়ে বসে থাকায় হাতে কোন টাকা পয়সা নেই। তার উপর ক্ষেতের ধান পেকে গেছে। একদিকে অর্থ সংকট অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট। সবমিলিয়ে পাকা ধান কাটতে পারছিলাম না। নষ্ট হয়ে যাচ্ছিল ধান। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে ধান কেটে ও মাড়াই করে দিয়েছে। ধান কেটে ও মাড়াই করে দেওয়ায় আমরা সবাই খুশি।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দি অর্থকষ্টে থাকা ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না কৃষকরা। এমন বর্গাচাষি, ক্ষুদ্র চাষির পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনায় আমরা এক অসহায় কৃষকের ২৫ শতক জমির ধান কেটে ও মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। চলমান পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়ানো ও যে কোনও সমস্যায় তাদের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, জেলার পাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের গরীব ও বর্গাচাষি ও প্রান্তিকচাষিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ লিটন, সাধারণ সম্পাদক সুলতান চৌধুরী,চিলারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কায়সার, সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম, চৌধুরী,চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com