বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে লকডাউন পদ্ধতি এখনও বহাল রাখতে হবে:বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ১.৫৯ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

ব্রাজিল জানিয়েছে সে দেশে এখন করোনাভাইরাসে সনাক্ত রোগির সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গেছে। এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাঢানম ঘেব্রেইসাস বলছেন যে, এই মহামারি বেড়েই চলেছে।

জিনিভিায় এক সংবাদ সম্মেলনে টেড্রস বলেন, আমরা একটি নতুন এবং বিপজ্জনক অধ্যায়ে রয়েছি এবং তিনি সতর্ক করে দেন যে এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে লকডাউন পদ্ধতি এখনও বহাল রাখতে হবে। তিনি বলেন বৃহস্পতিবার একদিনেই গোটা বিশ্বে দেড় লক্ষেরও বেশি লোক সংক্রমিত হন, যা কীনা এ যাবৎ একদিনে এই মহামারি সংক্রমণের সর্বাধিক সংখ্যা। নতুন করে এই সংক্রমণ ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যায় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির হিসেব অনুযায়ী এখন বিশ্ব ব্যাপী এই রোগে মোট সংক্রমিত সনাক্ত রোগির সংখ্যা হচ্ছে ৮৬ লক্ষ ৮৫ হাজারের ও বেশি, যার এক চতুর্থাংশই হচ্ছে যুক্তরাষ্ট্রে। এখানে সংক্রমিত রোগির সংখ্যা ২২ লক্ষেরও বেশি। আর তার পরই রয়েছে ব্রাজিলের স্থান। জার্মানির কর্মকর্তারা গতকাল জানান একটি পশু জবাই স্থলে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে।

এ দিকে ইরানে কর্মকর্তারা বলছেন আগামি সপ্তা থেকে সেখানে মসজিদে জুমার নামাজ পড়ানো হবে। তবে জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস গবেষণা কেন্দ্র জানিয়েছে ইরানে দু লক্ষের উপরে লোক সংক্রমিত হয়েছেন, গতকাল পযন্ত মারা গেছেন ৯,৪০০ জন। কানাডায় মাত্র এক লক্ষ লোক সংক্রমিত হয়েছেন এবং মনে হচ্ছে সেখানে এই রোগ সংক্রমণ হ্রাস পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com