বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সীমান্তে সংঘর্ষে উস্কানি দেয়ার জন্য ভারত ও চীন পরস্পরকে দোষারোপ করেছে

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ১.৫৫ পিএম
  • ৮৭৭ বার পড়া হয়েছে

হিমালয়ের সীমান্ত বরাবর চীনা সৈন্যদের সঙ্গে সংঘাতে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হবার কয়েকদিন পরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারত তার কোন জায়গায় হারায়নি। টেলিভিশনে দেয়া এক মন্তব্যে মোদি বলেন আমাদের সীমান্তে কেউ অনুপ্রবেশ করেনি, সেখানে এখন কেউ নেই এবং কেউই আমাদের কোন চৌকি দখল করেনি। এর ঠিক আগেই তিনি এই সংকট নিয়ে আলোচনার জন্য শীর্ষ বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন। মনে করা হচ্ছে তাঁর এই মন্তব্য উত্তেজনা প্রশমনেরই প্রচেষ্টা যেখানে গত পাঁচ দশকের মধ্যে দুটি পরমাণূ শক্তি সম্পন্ন দেশের মধ্যে সব চাইতে মারাত্মক সংঘাত হলো। লাদাখের পুর্বাঞ্চলে এই সংঘর্ষে উস্কানি দেয়ার জন্য ভারত ও চীন পরস্পরকে দোষারোপ করেছে। এই এলাকাটি উভয় দেশের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। মোদি বলেন গোটা দেশ চীনের এই পদক্ষেপে আহত এবং ক্ষুব্ধ বোধ করছে। তিনি বলেন ভারত শান্তি এবং বন্ধুত্ব চায় কিন্তু সার্বভৌমত্ব বজায় রাখাটা হচ্ছে সব চেয়ে আগে।

ও দিকে চীন পাল্টা অভিযোগ করে বলছে যে ভারতীয় সৈন্যরাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চীনা দিকে কিছু নির্মাণ কাজ শুরু করে। চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজান শুক্রবার বলেন কে ঠিক আর কে ভুল সেটা খুবিই পরিস্কার, এর দায় সম্পুর্ণ ভাবে ভারতীয়দের হাতে। দীর্ঘ দিন ধরে এ রকম প্রোটোকল আছে যে সীমান্ত বরাবর কোন পক্ষের সৈন্যরা কোন আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করতে পারবে না। দু পক্ষের সৈন্যরা সেখানে পরস্পরের খুব কাছাকাছি থেকে টহল দিয়ে থাকে। এ দিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ঐ সংঘর্ষে ৭৬ জন ভারতীয় সৈন্য আহত হয়। মোদি সীমান্ত রক্ষার প্রতিশ্রুতি দেন এবং বলেন সব রকমের ব্যবস্থা নেয়ার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে বলা আছে এবং তারা ভারতের জমি সুরক্ষায় সক্ষম। এ দিকে ভারতের বিরোধী দলগুলো এই বলে সরকারের সমালোচনা করেছে যে সরকার চীনা অনুপ্রবেশ টের পায়নি এবং চীনকে ভারতীয় অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করার জন্য সরকারের প্রতি কড়া ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। ভারতের বিরোধীদল কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধী বিস্ময় প্রকাশ করেন যে সরকার কি নিয়মিত সীমান্তের স্যাটেলাইট ছবি দেখে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com