বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহত

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১২.৪২ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় বেসামরিক নাগরিকের মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার পাঁচ জনে দাঁড়িয়েছে। আঙ্কারা তুর্কি কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে আন্ত:সীমান্ত অভিযান জোরদার করার প্রেক্ষিতে এই নিহতের ঘটনা ঘটলো। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
বাগদাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো সত্ত্বেও তুরস্ক বুধবার ইরাকের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় স্থল ও বিমান হামলা শুরু করে।
তুরস্কের এ অভিযানের নাম ‘ক্লাউ-টাইগার’। ইরাকের এ অঞ্চলে বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কয়েকটি ঘাঁটি রয়েছে।
দোহুক প্রদেশের চিলাদজির মেয়র উয়ারচিন ময়ি জানান, শুক্রবার তুর্কি বিমান হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে এই লোকেরা প্রাণ হারায়।
আরেক স্থানীয় মেয়র সার্বাস্ত সাব্রি জানান, চতুর্থ এক বেসামকি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দু’দিন পর তার লাশ উদ্ধার করা হলো।
ইরাকের উত্তরের স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তা ইহসান চালাবি এএফপি’কে বলেন, ব্রাদস্ত জেলায় বৃহস্পতিবার তুরস্কের বিমান হামলায় এক মেষপালক নিহত হয়েছে।
তুরস্কের বিশেষ বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ইরাকের কুর্দিস্তানে অবতরণ করে। এ অঞ্চলে দুর্গম পার্বত্য এলাকার গোপন আস্তানায় লুকিয়ে
থাকা পিকেকে বিদ্রোহীদের খুঁজে বের করতে তারা সেখানে এ অভিযান চালায়।খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com