বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ব জুড়ে কভিড ১৯ এ সংক্রমিত লোকের সংখ্যা এখনও ঊর্ধ্বমুখি

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১২.২৬ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

জন্স হপক্ন্সি ইউনিভার্সিটির হিসেব বিশ্ব জুড়ে কভিড ১৯ এ সংক্রমিত লোকের সংখ্যা এখনও ঊর্ধ্বমুখি । এই পর্যন্ত এই রোগে সংক্রমণ ঘটেছে ৮৫ লক্ষেরও বেশি মানুষের দেহে। যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সবার আগে রয়েছে, এখানে সংক্রমিত রোগির সংখ্যা কুড়ি লক্ষেরও বেশি, তার পরই রয়েছে ব্রাজিল সেখানে সংক্রমিতের সংখ্যা ৯,৭৮০০০ ‘র ও বেশি এবং তৃতীয় স্থানে আছে রাশিয়া । সংক্রমিত লোকের সংখ্যা ৫.৬৮০০০ ‘র বেশি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচারক নেটওয়ার্ককে বলেছে যে তাদের মডেল অনুযায়ী আগামি মাস নাগাদ ব্রাজিলে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রের ঐ সংখ্যাকে ছাড়িয়ে যাবে।এখনকার হিসেবে দেখা যাচ্ছে , হপকিন্স জানাচ্ছে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১,১৮,৪৩৫ জন আর ব্রাজিলে ৪৭,৭৪৮ জন। ব্রাজিলের প্রেসিডেন্ট জায় বলসোনারো কভিড ১৯ কে সামান্য ফ্লু বলে কোন রকম পাত্তাই দেননি এবং বলেছিলেন যারা এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন তাদের মানসিক সমস্যা আছে।

এদিকে ওকলাহোমা রাজ্যের টুলসায় ব্যাংক অফ ওকলাহামা যেখানে আগামিকাল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প Make America Great Againশীর্ষক এক সমাবেশের আয়োজন করেছেন তার ব্যবস্থাপকরা প্রেসিডেন্টের প্রচার অভিযানকারীদের এই বিশাল সমাবেশের জন্য স্থাস্থ্য সুরক্ষার ‍লিখিত পরিকল্পনা দিতে বলেছেন। এই কেন্দ্রের কর্মকর্তারা বলছেন টুলসায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পা্ওয়ায় তাঁরা এই পরিকল্পনা চাইছেন। তাঁরা ঐ পরিকল্পনা পাবার পর সেটি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে সে ব্যাপারে অবহিত করবেন। ট্রাম্পের প্রচার অভিযানকারীরা আগত লোকজনের শরীরে তাপমাত্রা পরীক্ষা করা , তাদের মধ্যে মাস্ক এবং হাত মোছার স্যানিটাইজার বিতরণ করার ব্যাপারে রাজি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com