বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৭.৪২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় অবস্থান করছেন।

মোশারফ হোসেনের মেয়ের জামাই ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার (১৮ জুন) রিপোর্ট পেয়েছি। তার (মোশারফ হোসেন) পজিটিভ এসেছে। কোনও ধরনের উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজিটিভ আসেনি।’

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক জাহিদ বেপারি বলেছেন, ‘তার করোনা হয়েছে আমরা শুনেছি৷ তিনি ঢাকায় আছেন।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই হন। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা হোসেন পুতুলকে খন্দকার মোশাররফের ছেলে মাসরুর হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন।

এদিকে, সংসদের চলতি বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন এমন দু’জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও ইঞ্জিনিয়ার মোশাররফ এ অধিবেশনে ছিলেন না।

এ পর্যন্ত ১৪ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিলেট-২ আসনের মোকাব্বির খান ও সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম (মারা গেছেন)। মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি। এছাড়া টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com