বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডোনাল্ড ট্রাম্পের ডজন খানেক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে ফেসবুক

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৩.০৪ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের ডজন খানেক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। তারা বলেছে সংগঠিত ঘৃণার বিরুদ্ধে সামাজিক মাধ্যমের নীতি লঙ্ঘন করেছে ঐ বিজ্ঞাপনগুলি। ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান ন্যাথানিয়েল গ্লিচার বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিকে বলেন, “আমরা এমন প্রতীক অনুমোদন করি না যা ঘৃণ্য সংগঠন বা ঘৃণ্য মতাদর্শের প্রতিনিধিত্ব করে। “এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা এই ক্ষেত্রে এটাই দেখেছি, এবং যে কোন জায়গায় এই প্রতীক ব্যবহার করা হবে আমরা একই পদক্ষেপ গ্রহণ করবো।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের প্রচারণা রচিত “এন্টিফা বন্ধ” বিজ্ঞাপন নিয়ে দিনের শুরুতে টুইটারে বিতর্কের সূত্রপাত ঘটে। একটি উদারনৈতিক ইহুদী এডভোকেসি গ্রুপ উল্লেখ করেছে যে বিজ্ঞাপনের লাল উল্টানো ত্রিভুজ একসময় কনসেনট্রেশন ক্যাম্পে রাজনৈতিক বন্দীদের চিহ্নিত করার জন্য নাৎসিরা ব্যবহার করত। হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার এই বিষয়টি ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার কথা উল্লেখ করে ভিওএ-কে বলেন, “এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। ফেসবুকের এই বিজ্ঞাপন, যা ১০ লক্ষেরও বেশি ব্যবহারকারী দেখেছে, প্রেসিডেন্টের একাউন্ট, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একাউন্ট এবং ট্রাম্পের প্রচারাভিযান একাউন্টে প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com